বিদায় বাংলাদেশের বন্ধু মোহাম্মদ আলী

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ 

বিশ্বের সেরা মুষ্ঠিযোদ্ধা আর সময়ের সেরা কিংবদন্তী মোহাম্মদ আলী। বক্সিং খেলাটিকে বিশ্বের আপামর মানুষের কাছে যিনি জনপ্রিয় করেছিলেন। বক্সিং রিংয়ে প্রজাপতির মত নেচে নেচে প্রতিপক্ষকে ঘায়েল করার দৃশ্যটি মানুষ মন্ত্রমুগ্ধের মত দেখত। এই বাংলাদেশেও তার অসংখ্য ভক্ত তেরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ফনিক্স এরিয়া হাসপাতালে চিকিৎসা চলাকালে স্থানীয় সময় শুক্রবার মারা যান তিনি।

আশির দশকে বিটিভিতে যখন তার তার ম্যাচ প্রচারিত হওয়ার সময় নাকি রাস্তাঘাট খালি হয়ে যেত। কোনো ম্যাচে তিনি হেরে গেলে কেঁদে বুক ভাসাতো বিশ্ব জুড়ে ছড়িয়ে ছটিয়ে থাকা তার লক্ষ কোটি ভক্ত। এমনই জনপ্রিয় ছিলেন আমাদের প্রিয় মোহাম্মদ আলী।

বাংলাদেশে এসে তিনি এতোই খুশি হয়েছিলেন যে, ফিরে গিয়ে সবাইকে বলেছিলেন, ‘স্বর্গ দেখতে চাইলে বাংলাদেশে যাও।’

তিনি তিন বারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাপিয়ন এবং অলিম্পিক লাইট-হেভিওয়েট স্বর্ণপদক বিজয়ী।

তিনি ৬১ টি বক্সিং প্রতিযোগিতার মধ্যে ৫৬ টিতে জয়ী হন। পরাজিত হয়েছিলেন মাত্র পাঁচটিতে। এ কারণেই ১৯৯৩ সালে আমেরিকার ৮০০ জীবিত অথবা মৃত অ্যাটলেটের মধ্যে বেইব রুথের সাথে তাকে যুগ্মভাবে সেরা ঘোষণা করা হয়। ১৯৯৯ সালে সালে বিবিসি এবং স্পোর্টস ইলাট্রেটেড তাকে স্পোর্টসম্যান অব দ্যা সেঞ্চুরী অর্থাৎ শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে।

৭৪ বছর বয়সী আলী বক্সিং ছেড়ে দেওয়ার পর ১৯৮৪ সাল থেকে পারকিনসন্স রোগে ভুগছিলেন। এই রোগের সঙ্গে ৩২ বছর লড়াই করে ৭৪ বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেলেন কিংবদন্তী এই যোদ্ধা। সকলের প্রিয় মানুষটির ১৯৪২ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লুইসভিলে জন্মগ্রহণ করেছিলেন। তার মৃত্যুতে মাগুরানিউজ পরিবার ও পাঠকেরা শোকাহত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: