মাগুরায় সাংবাদিকদের সহযোগীতায় শিকল মুক্ত গৃহবধু, শাশুড়ি আটক।

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার বরই গ্রামে মাহফুজা খাতুন নামে এক গৃহবধূকে স্বামী ও তার পরিবারের সদস্যরা নির্যাতনের পর তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। পায়ে শিকল বাঁধা অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করেছে। এ সময় শাশুড়ি কমলা বেগমকে আটক করা হয়েছে।
 
বুধবার বিকালে সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে পুলিশ গৃহবধূকে উদ্ধার ও শাশুড়িকে আটক করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারের উপস্থিতিতে সদর উপজেলার বরই পশ্চিম পাড়া গ্রামের শুকুর শেখের স্ত্রী মাহফুজা বেগমের পায়ে বাঁধা শিকলের তালা ভেঙে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ ঘটনায় শাশুড়ি কমলা বেগমকে আটক করা হয়েছে।

 নির্যাতনের শিকার মাহফুজা খাতুন জানান, বোনের ছেলে হিরন এবং ভাসুরের মেয়ের (সোনিয়া) মধ্যে প্রেমের সর্ম্পককে কেন্দ্র করে স্বামী শুকুর শেখ, ভাসুর নান্নু দেবর জহির ও মন্টু মারধর করে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে তাকে।

অন্যদিকে আটক শাশড়ি কমলা বেগম জানান, বিশ্রী ভাষায় বকাবাজি এবং গলায় দড়ি ও বিষ খেয়ে অত্মহত্যার হুমকি দেয়ায় তাকে বেঁধে রাখা হয়।

ওসি জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: