ইফতারির শাহি আয়োজনে মাগুরা শহর প্রস্তুত

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদন-

মাগুরা শহরের ইফতারির জমজমাট বাজার বসে সৈয়দ আতর আলী সড়কে।শহরের বিভিন্ন এলাকা থেকে রোজাদাররা ইফতারি কিনতে আসেন। তবে আশপাশের দোকানের ব্যবসায়ীরাই এই ইফতারির বাজারের প্রধান ক্রেতা।

আজ পুরাতন বাজার এলাকায় গিয়ে দেখা গেছে—সেখানে বাঁশ, কাঠ ফেলে রাখা হয়েছে। ইফতারির অস্থায়ী দোকান বসানোর জন্য চলছে খোঁড়াখুঁড়ি।

কথা হচ্ছিল আবদুল মোবারকের সঙ্গে। তিনি জানালেন প্রায় ২৫ বছর ধরে তাঁরা এই জায়গায় ইফতারির ব্যবসা করছেন। এবারও করবেন। মূলত বিভিন্ন পদের ফল দিয়ে তাঁর ইফতারির দোকান সাজাবেন তিনি।

অন্য দোকানিরা জানালেন, বহুদিনের রেওয়াজ অনুসারে শহরের বাসিন্দারা বাড়ির তৈরি ইফতারির চেয়ে দোকানে তৈরি ইফতারি দিয়েই ইফতার করতে অভ্যস্ত। এ জন্য তাঁদের একটা আলাদা বাজেটও নাকি থাকে।

বিভিন্ন পাড়ায়ও রমজানজুড়েই দুপুরের পর থেকে ঝুড়ি ভরা হরেক রকমের ঝাল-মিষ্টির পদ নিয়ে ইফতারির পসরা বসে যায়। পেঁয়াজু, শাহি জিলাপি, সুতি কাবাব, জালি কাবাব, টিকিয়া, মুরগি, খাসির রোস্ট আরো বাহারি নামের ও স্বাদের কাবাব। সঙ্গে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, ছোলা, ঘুগনি তো আছেই। এসব খাবার দামও অন্য এলাকা থেকে সস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: