মাগুরা শহরে রোজার আগেই ঈদের ছোঁয়া

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

ঈদের এখনো এক মাসেরও বেশি সময় বাকি থাকলেও ক্রেতা-দর্শণার্থীদের পদচারণায় জমে উঠতে শুরু করেছে মাগুরার বিপণিবিতানগুলো।

ঈদ ছাড়াও সারা বছরই মেয়েদের পোশাক কিনতে ক্রেতারা সবচেয়ে বেশি ভিড় জমান সৈয়দ আতর আলী রোডের বিভিন্ন মার্কেটে। ঈদকে সামনে রেখে ইতোমধ্যেই এইসব মার্কেটে ঈদের ছোঁয়া লাগতে শুরু করেছে।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের কেনাকাটা করতে ইতোমধ্যেই ক্রেতারা ভিড় জমাতে শুরু করলেও এটা আরো বাড়বে রোজার প্রথমদিন থেকে এমনটাই আশা করছেন এখানকার বিক্রেতারা। তাদের মতে, ঈদকে সামনে আকর্ষণীয় ডিজাইন ও বাহারি কাপড়ের সমাহার যেমন রয়েছে তেমনি নিত্য নতুন আরো হরেক নামের পোশাক আমাদের কালেকশনে আসতে শুরু করছে।

স্কুলশিক্ষিকা ফেরদৌসি খাতুন বলেন, প্রথম রমজান থেকেই মানুষের এত ভিড় হয় যে পা ফেলার জায়গা থাকে না, তাই একটু তাড়াতাড়িই এসেছি। আবার কিছুদিন পর থেকে টেইলার্সে পোশাক তৈরির অর্ডার নেয়া বন্ধ করে দেবে, তাই তাড়াতাড়ি কিনে ওইগুলো বানিয়ে নিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: