ভারতীয় ভ্রমণ ভিসার জন্য নতুন নিয়ম

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদন-
ভারতে পর্যটন ভিসার জন্য সাক্ষাতের তারিখ এখন থেকে আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।

 

ঢাকায় ভারতীয় হাইকমিশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ‘৩০ মে ২০১৬ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের সাক্ষাতের তারিখ একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ডসহ আবেদনকারীদের মোবাইলে এসএমএস করা হবে। ট্যুরিস্ট ভিসা আবেদনকারীদের অবশ্যই এই এসএমএস দেখিয়ে আইভিএসি কেন্দ্রে ঢুকতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে।’

এজন্য অনলাইনে আবেদন ফরম পূরণের সময় আবেদনকারীকে আসল মোবাইল নম্বর লেখার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়েছে, ‘তবে ৫ জুন ২০১৬ পর্যন্ত সাক্ষাতের তারিখ পাওয়া টুরিস্ট ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে নতুন এই প্রক্রিয়া প্রযোজ্য হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: