মাগুরায় বাগানে বাগানে লুটাচ্ছে অগুনতি আম

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

কালবৈশাখী ঝড়ে আম ঝরে পড়ায় মাগুরার চাষিরা বিপাকে পড়েছেন। পরপর দুদিন ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ঝরে পড়েছে কাঁচা আম।

ওই সব আম তারা ১২০ থেকে ১৬০ টাকা মণ দরে বিক্রি করছেন পাইকারদের কাছে।

সদর উপজেলায় অন্যান্য বছরের তুলনায় এবার আমের ব্যাপক ফলন লক্ষ্য করা যাচ্ছিল। ভালো ফলনের আশায় চাষিরা বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু হঠাৎ কালবৈশাখী ঝড়ের তান্ডবে অধিকাংশ বাগানের আম ঝরে পড়ে। আম চাষিরা চরম হতাশায় ভুগছেন।

আম চাষি আমজাদ হোসেন জানান, এবার বাগানে প্রচুর মুকুল এসেছিল। চৈত্রের খরতাপের মধ্যে বৃষ্টি হয়েছিল। আমের বাম্পার ফলনের আশায় এবার বাগান পরিচর্যার কাজে ব্যাপক মনযোগী ছিলাম। কিন্তু হঠাৎ দফায় দফায় কালবৈশাখী ঝড় সেই আশা আর স্বপ্ন নিমিষে পন্ড হয়ে যাচ্ছে। বাগানের প্রত্যেকটি গাছের অর্ধেকের বেশি আম ঝরে গেছে। তার মতো উপজেলায় সব বাগান মালিকের একই অবস্থা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: