এবার ঢাকার রাস্তায় প্যানিক বাটন

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস-

রাজধানীর বিভিন্ন স্থানে ‘প্যানিক বাটন’ স্থাপন করা হচ্ছে। জনগণের যে কোনও জরুরি প্রয়োজনে সাড়া দিতে এই বাটন কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ বুধবার বিকেলে গুলশান ইয়ুথ ক্লাবে রাজধানীর সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কমিশনার বলেন, শহরের বিভিন্ন স্থানে ‘প্যানিক বাটন’ স্থাপন করা হচ্ছে। জনগণ যে কোনও প্রয়োজনে এই বাটন চেপে তাৎক্ষণিকভাবে পুলিশি সেবা পেতে পারে।

খুব শিগগিরই এই ব্যবস্থা সম্পর্কে রাজধানীর জনগণকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে। ইতোমধ্যে আমরা এই সিসিটিভি ক্যামেরাগুলো দ্বারা ইতালিয়ান নাগরিক তাবেলা সিজারসহ গুরুত্বপূর্ণ মামলার সমাধান করেছি। আবদুল্লাহপুর থেকে গাবতলী পর্যন্ত বিভিন্নস্থানে ক্যামেরা স্থাপন করা হয়েছে।

শুধু অপরাধী শনাক্ত নয়, যানজট নিয়ন্ত্রণেও এই কার্যক্রম সহায়তা করবে। এই প্রকল্পের আওতায় ডিএনসিসি এলাকাগুলোতে সর্বাধুনিক কন্ট্রোল রুমসহ মোট ৩ হাজার স্থাপন করা হবে। ইতোমধ্যে ৬৪২টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ক্যামেরাগুলো ৩-১৬ মেগা পিক্সেল রেজুলেশনের উচ্চক্ষমতা সম্পন্ন। আছাদুজ্জামান মিয়া বলেন, সুসংগঠিতভাবে বাংলাদেশে এই সিসিটিভি সার্ভিলেন্স কার্যক্রম এবারই প্রথম। যারা এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: