‘মাগুরানিউজ’কে সদরের ১২ইউপি চেয়ারম্যানের উন্নয়নের অঙ্গীকার 

মাগুরানিউজ.কমঃ 

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা সদরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ আজ ২৫মে ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

শুভ মুহূর্তে পথ চলার সূচনায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শুভকামনা জানিয়েছে ‘মাগুরানিউজ’ পরিবার।

মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ আজ মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২টায় জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য কামরুল লাইলা জলি।

জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ্, জেলা আ’লীগ সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রোস্তম আলীসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

নবনির্বাচিত চেয়ারম্যানরা তাদের প্রতিক্রিয়ায় ‘মাগুরানিউজ’কে বলেন, জনগন যে আশায় তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তা তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। একই সাথে তারা ভোটারদের উন্নয়নের প্রত্যয় ও সন্ত্রাস-মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন উপহার দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: