মাগুরানিউজ.কমঃ
সুস্বাদু ফলের নাম তালের শাঁস। শিশু-কিশোর থেকে শুরু করে সবারই কাঁচা তালের শাঁস খেতে ভালো লাগে। গ্রীষ্মকালের গরমে একটি সুস্বাদু রসালো ফল তালের শাঁসই দিতে পারে একটু স্বস্তি। জ্যৈষ্ঠের শুরুতে মাগুরার বিভিন্ন বাজারে উঠেছে এই ফল। প্রচণ্ড গরমে কচি তালের শাঁস সবাইকে তৃপ্তি দেয়। তাই এ ফলটি সবার কাছে সবসময় জনপ্রিয়। তাছাড়া এ ফলটি পুষ্টিকর খাদ্য। শ্রাবণ-ভাদ্র মাসে খাওয়া যায় পাকা তাল।


