মাগুরাতে আজ টক অফ দ্য টাউন ‘এসি’।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

প্রচন্ড গরমে অস্থির জীবনে একটু স্বস্তি দিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করছেন অনেক শহরবাসী। অনুমোদনহীন এসি খুলে ফেলার আহবান জানিয়ে মাগুরা শহরে বিদ্যুৎবিভাগের পক্ষে মাইকিং করে জানালো হয়েছে। আজ শহরে টক অফ দ্য টাউন এসি খুলে ফেলার এই বিষয়টি।

মাগুরা জেলা শহরে অনুমোদনহীন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গত এক বছরে এসি ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে সহস্রাধিক। শহরের পাশাপাশি গ্রামেও এসির ব্যবহার শুরু হয়েছে। ফলে অতিরিক্ত চাপের কারণে প্রায়ই বিদ্যুতের ট্রান্সফরমার পুড়ে নষ্ট হচ্ছে। পাশাপাশি লো-ভোল্টেজের কারণে সাধারণ গ্রাহকরা পড়ছেন ভোগান্তিতে।

মাগুরা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী বিমল কান্তি দাশ বলেন, ‘এসি ব্যবহারের কারণে বিদ্যুতের লোড বাড়ে। এ কারণে আবাসিক বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারের আগে বিদ্যুত্ বিভাগের অনুমতি নেয়ার সরকারি বিধান আছে। তবে গত এক বছরে একজন গ্রাহকও এসি ব্যবহারের অনুমতি নেয়নি।

মাগুরা পৌরসভার নয়টি ওয়ার্ডে সহস্রাধিক গ্রাহক এসি ব্যবহার করছেন অনুমোদনহীনভাবে।

এসি খুলে ফেলার আহবান জানিয়ে মাগুরা শহরে বিদ্যুৎবিভাগের পক্ষে মাইকিং করে জানালো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: