মাগুরানিউজ.কমঃ
মাগুরার বাজার দখল করে রেখেছে ভারতীয় বাইসাইকেল। দেশি বাইসাইকেলের দাম কম হলেও ক্রেতাদের কাছে ভারতীয় সাইকেলেরই কদর বেশি। বাইসাইকেলের দোকানগুলো ভারতীয় বাইসাইকেলে সয়লাব। নানা ব্র্যান্ডের ভারতীয় সাইকেল আসছে আমদানির মাধ্যমে। আবার অবৈধভাবেও আসছে প্রচুর সাইকেল জানিয়েছে একটি সুত্র।
একজন বাইসাইকেল ব্যবসায়ী জানান, ক্রেতা দোকানে এসেই ভারতীয় সাইকেল চায়। বাংলাদেশে তৈরি সাইকেলের চাহিদা খুবই কম। মাসে ভারতীয় সাইকেল একশটা বিক্রি হলে, বাংলাদেশি সাইকেল ৮/ ১০ টা বিক্রি হয়।


