মাগুরানিউজ.কমঃ
রোয়ানুর প্রভাবে শুক্রবার (২০ মে) মধ্যরাত থেকেই মাগুরাতে গুঁড়িগুড়িঁ বৃষ্টি শুরু হয়। বিরামহীন এ বৃষ্টির মাত্রা শনিবার ভোরের দিকে আরও বেড়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, শহরের প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে পানি নিষ্কাশনের সব লাইন আগে থেকেই ময়লা আর আবর্জনায় ভরে থাকায় বৃষ্টিতে জমা পানি দ্রুত নামতে পারছে না।
জলবদ্ধতায় শহরবাসীকে দুর্ভোগে পড়তে হয়েছে। অনেকেই সকালে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েন। অনেক রাস্তায় খানা খন্দকে রিকশা ভ্যান পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। এলাকার অনেক অলিগলির ড্রেন উপচে পড়ে রাস্তাঘাট, ঘর-বাড়িতে ময়লা পানিতে একাকার। ম্যানহোলের মুখ খোলা থাকায় গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন অনেকে।


