মাগুরানিউজ.কমঃ
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকার প্রতিবাদে ডাকা হরতালে মাগুরাতে কোনো প্রভাব নেই। জেলা শহরের সকল ব্যবসা প্রতিষ্টান, স্কুল-কলেজসহ সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম চলছে রীতিমত। এছাড়া স্বাভাবিক রয়েছে স্থানীয় ও আঞ্চলিক সড়কে যান চলাচল।
জেলা পুলিশ সুত্র জানায়, জামায়াত-শিবিরের হরতালের নামে যেকোনো ধরণের নাশকতা এড়াতে ও মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশ,বিজিবি ও র্যাবের টহল অব্যাহত রয়েছে।
দুপুর ১২টায় তলা ছবিতে মাগুরা ঢাকারোড।


