মাগুরানিউজ.কমঃ
হলুদ রংয়ের বাক্সের উপরে ছোট্ট করে একটি পার্সোনাল কম্পিউটার (পিসি) এর ছবি। তার পাশেই কালো কালিতে লেখা লাভ পিসি টু চেঞ্জ ইওর লাইফ।
আজ রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে কোরিয়ান সরকারের অনুদানে প্রাপ্ত কম্পিউটার দেশের বিভিন্ন পৌরসভার নির্বাচিত মেয়রদের হাতে তুলে দেয়ার সময় বক্সের গায়ে লেখা ওই অংশটুকু দেখান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
এসময় তিনি বলেন, এই কম্পিউটার ব্যবহারের মাধ্যমে কি করতে পারেন তা কোরিয়ান সরকার জানিয়ে দিয়েছে।


