মাগুরানিউজ.কমঃ
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ থেকে মাগুরা শহরে মাগুরা কেন্দ্রীয় কালী মন্দিরের শতবর্ষ পূর্তির উৎসব শুরু হয়েছে।ভক্তদের অঞ্জলী ও প্রসাদ বিতরনের মধ্যদিয়ে পূজা শেষ হয় দুপুরে।
শতবর্ষ পূর্তি উপলক্ষে তিনদিন ব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে শহরের কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গনে মঙ্গল দ্বীপ জ্বেলে আয়োজনের শুভসূচনা হয়।
এরপর মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম গিয়ে শেষ হয়।


