মাগুরায় ভোটগ্রহণ স্থগিত

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৪ ইউনিয়নে আজ ভোট গ্রহণ হয়েছে। 

দুপুরে গঙ্গারামপুর ইউনিয়নের বামনখালি ভোটকেন্দ্রে জাল ভোট ও নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগে সেখানকার ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার। জেলা নির্বাচন অফিসার আহম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলার বালিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ইকবাল হোসেন নামে এক যুবককে ৩ হাজার টাকা জরিমানা করেছে মাগুরার সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত।

অন্যদিকে মহম্মদপুরের বালিদিয়া ভোটকেন্দ্র জাল ভোট দেয়ার অভিযোগে দুই যুবককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদ জালভোট দেয়ার সময় হাতেনাতে আটক করে ওই দুই যুবককে তাৎক্ষনিকভাবে ৮ হাজার টাকা জরিমানা করেন।।

এছাড়া মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়নের বসন্তকুমার মাধ্যমিক বিদ্যালয়, তল্লাবাড়িয়া, উড়ুড়া ভোট কেন্দ্রে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ব্যালট পেপারে সীল মারার ঘটনা নিয়ে সেখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে বেশ কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: