মাগুরানিউজ.কমঃ
মাগুরা থেকে চার চারবার নির্বাচিত সংসদ সদস্য, দেশের যেসব তৃণমূল রাজনীতিকগণ আপন মেধা, দক্ষতা, প্রজ্ঞা এবং সততায় নিজেদের রাজনৈতিক জীবনকে আলোকিত করে সমগ্র দেশের সাধারণ জনগণের মন জয় করতে সমর্থ হয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম একজন অ্যাডভোকেট মো. আছাদুজ্জামান। মাগুরার আছাদ সাহেব হিসেবে যিনি দেশজুড়ে সর্বসাধারণ্যে পরিচিত ছিলেন।
আমাদের মহান জাতীয় সংসদের উজ্জ্বল নক্ষত্র অতিপ্রিয় এই মানুষটির স্মরনে নামাঙ্কিত করা হয়েছে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ষ্টেডিয়াম।
বাংলাদেশের খেলাধুলার মান উন্নয়নের অংশ হিসাবে মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ষ্টেডিয়ামকে আন্তর্জাতিকমানের ষ্টেডিয়ামে রূপান্তরিত করার কাজ শেষের পথে। মাঠে ঘাসের পরিচর্যা চলছে। দুর থেকে দেখলে মনে হয় সবুজ ঘাসের গালিচা বা গ্রীন কার্পেট পেতে রাখা হয়েছে। এবার শেষ হতে চলেছে মাগুরাবাসীর মাঠে বসে খেলা দেখার অপেক্ষা।


