মাগুরানিউজ.কমঃ
মাগুরায় প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ। জীবনযাপন নাজেহাল হওয়ার উপক্রম। তাপদাহে পুড়ছে মাগুরার পথঘাট-প্রান্তর। একটু স্বস্তি পেতে মরিয়া লোকজন তাই বেড়েছে ডাবসহ ঠান্ডা কোমল পানীয় ও শরবতের চাহিদা। ডাব বিক্রেতাদের এখন অবসর নেই। সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। রাস্তায় মানুষের চলাচল কমে গেছে।


