মাগুরানিউজ.কমঃ
ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বিভিন্ন জেলা থেকে খেলোয়াড় বাছাই করেছে নির্বাচক প্যানেল।আজ মাগুরায় জেলা পর্য়ায়ের ফুটবল খেলোয়াড় বাছাই কর্মসূচী সম্পন্ন হবে।
মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপী এই বাছাই কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মো: রোস্তম আলি। বাছাই কর্মসূচীতে বাংলাদেশ ক্রিড়া পরিদপ্তরের সহকারি পরিচালক সৈয়দ নাজমুল হাসান লোভন উপস্থিত ছিলেন।
দুইদিন ব্যাপী এই বাছাই কর্মসূচীতে জেলার ৪উপজেলার মোট ৫০ জন খেলোয়াড় অংশ নিয়েছেন। যাদের মধ্য থেকে নির্বাচিত খেলোয়াড়দের বিভাগীয় বাছাইয়ের জন্য মনোনিত করা হবে।


