মাগুরানিউজ.কমঃ
মশার জন্মস্থানগুলোতে ওষুধ ছিটানোর পাশাপাশি উড়ন্ত মশা নিধনে আজ রবিবার ‘ফগার মেশিন’ দিয়ে ওষুধ স্প্রে শুরু করেছে মাগুরা পৌরসভা। সকালে পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল মাগুরা পৌর এলাকার মশা নিধনের জন্য নতুন “ফগার” মেশিনের কার্যক্রম উদ্বোধন করেন।


