মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পানিতে ডুবে জিহাদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু জিহাদ মৌশা গ্রামের হাসান মীরের ছেলে।

নিহত শিশুর পিতা হাসান মীর জানান বিকাল সাড়ে ৫টার দিকে ছেলেটির মা তাকে নিয়ে পাশ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। এসময় ছেলেটিকে তার মা পুকুরের পাড়ে বসিয়ে নিজে পুকুরে গোসল করতে থাকে। গোসল শেষে ছেলেটিকে তার মা দেখতে না পেয়ে ছেলেটি বাড়ি ফিরে গেছে মনে করে বাড়িতে চলে যায়। পরে বাড়িতে ছেলেটিকে দেখতে না পেয়ে পাশ্ববর্তী বিভিন্ন জায়গায় খুজতে থাকে।

ঘন্টা খানেক পর প্রতিবেশিরা ছেলেটির লাশ পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজনকে জানায়। স্থানীয়রা ছেলেটিকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক কাজী আবু আহসান তাকে মৃত ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: