মাগুরানিউজ.কমঃ
আজ মাগুরা সদর থানা পুলিশ ওয়ারেন্ট ভূক্ত ও ৮মামলার আসামী মোঃ মজনু শেখকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় নিজনান্দুয়ালী গ্রামের ওহেদ শেখের ছেলে মোঃ মজনু শেখ ওয়ারেন্ট ভূক্ত ৮ মামলার আসামী।
অপর ঘটনায় মাগুরা ডিবি পুলিশ শহরের কাউন্সিলপাড়া থেকে মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ শিকদার (২২) কে ৪বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। রাশেদ কাউন্সিলপাড়াস্থ আবুল কালাম শিকদারের ছেলে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।


