মাগুরানিউজ.কমঃ
জাপানে ভয়াবহ ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে মাগুরানিউজ পরিবার। ‘মাগুরানিউজ’ পরিবারের পক্ষে উপদেষ্টা এপিপি এ্যাড. রতন কুমার মিত্র এক শোকবার্তায় বলেন, কুমামোতো ও দক্ষিণ জাপানের পর এই ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মর্মান্তিক খবর শুনে আমি গভীরভাবে বেদনাহত।
তিনি বলেন, আমি আপনার ও আপনার শোকসন্তপ্ত জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
জাপানে বৃহস্পতিবার ও শনিবারের ভূমিকম্পে কমপক্ষে ৪১ জন প্রাণ হারিয়েছেন। এখনো অনেকে ধ্বংস্তূপে আটকে পড়ে আছেন বলে আশংকা করা হচ্ছে। শনিবার জাপানে ৭.৩ এবং বৃহস্পতিবার রাতে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই দুই ভূমিকম্পে রাস্তা, সেতু, টানেল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। ভূমি ধসে দূরবর্তী পাহাড়ি গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।


