মাগুরায় নকলনবিশদের মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদক-

১২ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আজ রবিবার মাগুরায় মানববন্ধন করেছে রেজিস্ট্রি অফিসের নকলনবিশরা। শহরের রেজিস্ট্রি অফিসেল সামনে দুপুরে এ মানববন্ধন হয়।

মানববন্ধন বক্তব্য রাখেন- নকলনবিশ মাগুরা জেলা সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, এ কে এম জহুরুল কাইয়ুম কল্লোলসহ অন্যরা।

বক্তারা জানান, প্রত্যেক জেলার সাব রেজিস্ট্রি অফিসে মূল দলিল লেখা ও সেটিকে যথাযথ নথিভূক্ত করার ক্ষেত্রে নকলনবিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দীর্ঘদিন ধরে উন্নয়ন খাতের বিশেষ বরাদ্দ থেকে তাদের বেতন হয়ে আসছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাদের চাকরি জাতীয়করণের বিষয়টি ঝুলে আছে। পাশাপাশি সরকারের কাছে ১২ মাসের বেতন বকেয়া থাকায় তারা এখন মানবেতর জীবন যাপন করছেন। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধসহ চাকরি জাতীয়করণের দাবি জানান তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: