মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার পুটিয়া গ্রামে রোববার রাতে কে বা কারা রাতের অন্ধকারে ভিকু মোল্লা(৩০) নামে এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে। মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, নিহত ভিকু মোল্লা পেশায় একজন কৃষক। অন্যান্য দিনের ন্যায় গতরাতেও সে কাজ শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। রাতের অন্ধকারে কে বা কারা তাকে ঘুম থেকে ডেকে নিয়ে যায়।
ফাঁকা মাঠের মধ্যে তাকে নিয়ে গিয়ে হত্যা করে তার লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখে যায়।
আজ সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে মাগুরা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যেয়ে তার লাশ উদ্ধার করে।
এব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের তদন্ত চলছে।


