মাগুরানিউজ.কমঃ
বায়োমেট্রিক পদ্ধতিতে (আঙ্গুলের ছাপ নিয়ে) মোবাইল ফোনের সিম নিবন্ধন বৈধ ও চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
ফলে বায়োমেট্রিকে সিম নিবন্ধন চলতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে এ রায় দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ। মোবাইল ফোন গ্রাহকদের আঙ্গুলের ছাপের নিরাপত্তা রক্ষা করে রুলটির নিষ্পত্তি করে দেন আদালত।
এর আগে রোববার রুলের শুনানি শেষে রায়ের দিন মঙ্গলবার ধার্য করা হয়।


