জনগনের শান্তি রক্ষায় আ’লীগ বদ্ধপরিকর – মাগুরায় সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর মাগুরা সদরের আঠারখাদা ইউনিয়নে ঘটে যাওয়া অনাকাংখিত ঘটনার প্রতিবাদে আজ সোমবার বিকালে সেখানে শান্তি সমাবেশ করেছে স্থানীয় আওয়ামীলীগ।

স্থানীয় টেঙ্গাখালী মাধবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান সঞ্চিবন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি ছিলেন- মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস খান,  সাধারণ সম্পাদক বাবুল ফকির, সাবেক চেয়াম্যান বেনজির আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা এ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী অমরেশ বিশ্বাসের কুটকৌশলে সংখ্যালঘু সম্প্রদায়ের ভিতরে বিভাজন সৃষ্টির চেষ্টার ফাঁদে কাউকে পা না ফেলার পরামর্শ দেন।

তারা আরো জানান- আওয়ামীলীগের ভোটব্যাংক হিসেবে পরিচিত সংখ্যালঘু অধ্যুষিত এ ইউনিয়নটিতে পরিকল্পিতভাব একটি মহল বিভেদ সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। তারা সংখ্যালঘুদের বিরুদ্ধে সংখ্যালঘুদের লেলিয়ে ‍দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কিন্তু জেলা আওয়ামীলীগ ও স্থানীয় মানুষ যে কোন ষড়যন্ত্র নষ্যাত করতে বদ্ধ পরিকর।

এ সময় ওই ইউনিয়নসহ আসপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজারো নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চঅনুষ্ঠিত নির্বাচনে ওই এলাকার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ইউনিয়ন আ’লীগের সভাপতি সঞ্জিবন বিশ্বাস। নির্বাচনের পর ওই এলাকার সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী অমরেশ বিশ্বাসের সমর্থকদের সাথে সঞ্জিবনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটে।

এ সময় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় মাগুরা থানায় তিনটি পৃথক মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: