মাগুরানিউজ.কমঃ
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মনিরুল ইসলাম নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।
ফরিদপুরের আড়পাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে মনিরুল ইসলাম গত বৃহস্পতিবার তার এলাকায় নসিমন চালাতে গিয়ে দূর্ঘটনায় গুরুতর আহত হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সদর থানা সুত্র জানান, তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


