মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদন-
“ভূমি উন্নয়ন কর পরিশোধ করি,নিজ জমি ঠিক রাখি”এই শ্লোগানে মাগুরার মহম্মদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে আজ রবিবার দুপুরে ভূমি সেবা সপ্তাহ’২০১৬ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার জনাব মোঃ শাহীন হোসেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসময় উপজেলা সাব-রেজিষ্টার জনাব মোঃ মামুন বাবর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ আলী রেজা খোকন সহ ৮টি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।
এর পূর্বে উপজেলা নিবার্হী অফিসার জনাব মোঃ শাহীন হোসেনের নেতৃত্বে একটি শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে।

