প্রেক্ষাপট মাগুরাঃ মোবাইলে পরিচয়, অতিথির বেশে রাত্রি যাপন শেষে গণপিটুনি।

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক প্রতিবেদক-

মোবাইল ফোনে পরিচয় তারপর ধর্ম আত্মীয়তা সেই সুত্রে অতিথির বেশে বেড়াতে এসে প্রতারনা করতে গিয়ে গণপিটুনির শিকার দুই ব্যক্তি।

মাগুরা সদর থানা সুত্র জানায়, মোবাইল ফোনে পরিচয় হবার পর ধর্ম আত্মীয়তার সূত্র ধরে পাবনা জেলার সাথিয়া উপজেলার রবিউল ইসলাম ও গোপালগঞ্জের দ্বীন মহম্মদ নামে দুই ব্যক্তি শনিবার মাগুরা সদরের বরাশিয়া গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে বেড়াতে আসে।

পরিবারের সদস্যদের জন্য রাখা রাতের খাবারের সাথে কৌশলে চেতনা নাশক ঔষধ মিশিয়ে রাখে ঐ প্রতারকেরা। খাবার খেয়ে হাবিবুর রহমান, তার বৃদ্ধা মা সাজেদা খাতুন, স্ত্রী সেলিনা পারভীন, ভাগ্নি যমুনা পারভীন, কন্যা রজনী, রাফেজা, সানু ও চায়না অচেতন হয়ে পড়ে।

এ সুযোগে প্রতারকেরাঋ ঘরের নগদ অর্থ ও মূল্যবান মালামাল গোছাতে থাকে। এসময় একই বাড়িতে থাকা হাবিবুরের ভাই সিন্দবাদ বিষয়টি টের পেয়ে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে ঐ দুই প্রতারককে আটকে ফেলে। গ্রামবাসীকে খবর দিলে তারা ঐ দুই প্রতারককে গণপিটুনি।

ওই পরিবারের অচেতন ৮ সদস্য ও অজ্ঞান পার্টির দুই সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাবিবুর রহমান ও তার বৃদ্ধা মা সাজেদা খাতুনের অবস্থা আশংকাজনক।

বর্তমানে পুলিশি পাহারায় তাদের চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: