মাগুরানিউজ.কমঃ
আজ সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার বিষ্টুপুর গ্রামে বজ্রপাতে শরিফুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শরিফুল ওই গ্রামের রাজা মোল্যার ছেলে।
হাসপাতাল সুত্রে জানা যায়, সন্ধ্যায় শরিফুল বাড়ির পাশের একটি ক্ষেত থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


