ঐতিহাসিক ‘মহম্মদপুর যুদ্ধ’ -মাগুরাবাসি আর এগুলো জানবেন না! (পর্ব-২২)

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-  

আমরা মাগুরাবাসি, এতেই গর্ব অনুভব করি। গর্ব করার জন্য মাগুরা নামটাই যথেষ্ট, প্রয়োজন নেই কোনও গৌরচন্দ্রিকারও। তাই কোনও সূচনা নয়, একেবারে ‘টু দ্য পয়েন্ট’, ‘মাগুরানিউজ’ জানাচ্ছে ( মাগুরার মুক্তিযুদ্ধ নিয়ে প্রকাশিত ও স্বীকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে মাগুরা নিউজের তথ্য গবেষনা সেলের তৈরী এই ধারাবাহিক প্রতিবেদন) এমন কিছু তথ্য যা জেনে আপনি প্রবাসেই থাকুন, মাগুরাতে থাকুন বা দেশের যেখানেই থাকুন আরো বেশি জানুন জানা-অজানা আপনার প্রিয় মাগুরাকে। শেয়ার করে মাগুরার সবাইকে জানতে সহযোগিতা করুন।

২২তম পর্ব-

ঐতিহাসিক ‘মহম্মদপুর যুদ্ধ’-

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে মহম্মদপুরবাসীর একটি ঐতিহাসিক দিন ১৯ নভেম্বর। মহম্মদপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের ১৯ নভেম্বর ছিল ঈদুল ফিতরের আগের দিন শুক্রবার। মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে পাকিস্থানি সেনা ও তাদের দোসর এবং রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে ওই যুদ্ধ ‘মহম্মদপুর যুদ্ধ’ নামে পরিচিত।

যুদ্ধে মহম্মদপুরের আপন দুই ভাই আহম্মদ হোসেন ও মহম্মদ হোসেনসহ ইস্টবেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিক মহম্মদ আলী পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। একই সাথে শাহাদৎ বরণ করেন তৎকালিন ই.পি.আর সদস্য মহম্মদ আলী নামের আরেক বীর যোদ্ধা। 

মহম্মদপুর উপজেলার নাগড়িপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে আহম্মদ ও মহম্মদ উচ্চশিক্ষিত ছিলেন। আহম্মদ হোসেন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন।

চলবে-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: