মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদরের ১২ ইউনিয়ন পরিষদে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে। আজ বুধবার সকালে মাগুরা পুলিশ লাইন্সনস্ মাঠে পুলিশ ও আনসার সদস্যদের নিজ-নিজ কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
এ সময় পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ও জেলা নির্বাচন অফিসার আহম্মদ আলী নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফ করেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ। ১২ ইউনিয়নের ১১৫ কেন্দ্রে দুই হাজার ৭০০ পুলিশ ও আনসার সদস্য নির্বাচনের আগের দিন থেকে নির্বাচনী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বাড়তি নিরাপত্তার জন্য ৩ প্লাটুন বিজিবি, র্যাবের ২টি টিম সার্বক্ষণিক কাজ করবে বলে জানা গেছে।
জেলা নির্বাচন অফিসার আহম্মদ আলী জানিয়েছেন, পুলিশের পাশাপাশি ২০টি মোবাইল টিম, ১২টি স্ট্রাইকিং ফোর্স, ৪ টি ভ্র্যামমাণ আদালত ও ১টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্বাচনী দ্বায়িত্ব পালন করবেন।
এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক টিম দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কাজ সম্পন্ন করার জন্য ১২ ইউনিয়নের ১১৫ কেন্দ্রে এক হাজার ৮০০ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।


