মাগুরানিউজ.কমঃ
রাত সোয়া ৭টা থেকে মাগুরাতে বইছে ঝোড়ো হাওয়া, সাথে হালকা বৃষ্টি।
জেলায় ঝড় ধেয়ে আসার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, অল্পস্বল্প ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কিছুদিন ধরেই চড়চড় করে বাড়ছিল তাপমাত্রার পারদ। এ বার কি তার থেকে কিছুটা রেহাই মিলবে? আশা দেখছে শহরবাসী।


