মাগুরানিউজ.কমঃ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে শুধু কুমিল্লা নয়, বরং সারাদেশই প্রতিবাদ-বিক্ষোভে হয়ে উঠেছে উত্তাল। আজ দুপুরে মাগুরায় মানববন্ধনে অংশ নিয়েছে হাজার হাজার শিক্ষার্থী।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেয় মাগুরা শহরের প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাথে বিভিন্ন সামাজিক সংগঠনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সোহাগী জাহান তনুর হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় নির্মম এ ঘটনার প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছে, তা আরও জোরদার হবে।
ছবি-সংগ্রহ।


