মাগুরানিউজ.কমঃ
৩১ মার্চ অনুষ্ঠিতব্য মাগুরা সদরের ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন চলছে কেন্দ্রে-কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব বণ্টন ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী বুঝে দেয়ার কাজ।
বুধবার বেলা ১১ টায় মাগুরা পুলিশ লাইন্স মাঠে পুলিশ ও আনসার সদস্যদের নিজ-নিজ কেন্দ্রের দায়িত্ব বুঝে দেয়া হয়। এ সময় পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ও জেলা নির্বাচন অফিসার আহম্মদ আলী নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফ করেন।
অন্যদিকে, দুপুর ১২ টায় জেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারে কাছে ব্যালট বাক্স ও প্রযোজনীয় নির্বাচন সামগ্রী বুঝে দেন উপজেলা নির্বাচন অফিসার।
নির্বাচন কাজ সম্পন্ন্ করার জন্য ১২ ইউনিয়নের ১১৫ কেন্দ্রে এক হাজার ৮০০ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।


