আইরিন পারভীন বাঁধনের রোগমুক্তি কামনায় মাগুরাবাসি

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্টঃ

দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরার কৃতিকন্যা জনপ্রশাসনে কর্মরত উপসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি, একসময়ের জনপ্রিয় ছাত্রলীগ নেত্রী সদা হাস্যেজ্জ্বল আইরিন পারভীন বাঁধন।

অনেকদিন ধরেই তিনি ক্যান্সারের মোকাবিলা করছেন।

সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হলে ২৬ মার্চ তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আইরিন পারভীন বাঁধনের পরিবার তাঁর জন্যে সকলের কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আইরিন পারভীন বাঁধন রাজপথের অন্যতম ছাত্রনেত্রী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। শিক্ষাজীবন শেষ হওয়ার পর তিনি ১১ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডোরে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন।

আইরিন পারভীন বাঁধনের গ্রামের বাড়ি শ্রীপুরের দ্বারিয়াপুর গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: