মাগুরায় স্বাধীনতা দিবসে শিশুদের মনোমুগ্ধকর ডিসপ্লে

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মাগুরায় উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

সূর্যোদয়ের পর সব সরকারি, আধা-সরকারি,  বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল আটটায় সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় দিবসের মূল অনুষ্ঠানের। জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসুচীর উদ্ধোধন করেন।

এর পর বিভিন্ন বাহিনী, স্কুল কলেজসহ সামাজিক সংগঠনের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শণ  করা হয়। এ ছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, সকাল ১১টায় নগরীর সিনেমা হলসমূহ ও দৌলতপুর শহীদ মিনারসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ও দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: