পথ ভুলে মাগুরার মধুমতিতে এসে বিপাকে বিরল এই কচ্ছপ মহাশয়

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

পথ ভুলে মধুমতিতে এসে বিপাকে বিরল এই কচ্ছপ মহাশয়। গতরাত পৌনে ১১টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে স্থানীয় জেলেদের জালে ধরা পড়েছে এই কচ্ছপটি। ওজন প্রায় ১২ কেজি। সারা গায়ে কালো সবুজের উপর ডোরাকাটা দাগ।

স্থানীয়রা জানান, মধুমতি নদীর ধুুপড়িয়া এলাকায় সহযোগীদের নিয়ে জাল দিয়ে মাছ ধরছিলেন জেলে রতন মালো। রাত পৌনে ১১টার দিকে জাল তোলার সঙ্গে উঠে আসে এই কচ্ছপটি। দেখতে অন্যরকম হওয়ায় তারা এটি নিয়ে তীরে ফিরে আসেন।

স্থানীয়রা কেউ মধুমতি নদীতে এ ধরনের কচ্ছপ আগে দেখেননি বলে জানান। কচ্ছপটি দেখতে উৎসুক লোকজন ভিড় করছেন।

অভিজ্ঞ ব্যক্তিরা জানিয়েছেন, কচ্ছপটি সাগরের কোনো প্রজাতি হবে বলে ধারণা করা হচ্ছে। কচ্ছপটি দেখতে বড় হলেও বয়স কম। 

মহাম্মদপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী বলেন, মধুমতিতে মাঝে মধ্যে ছোট আকৃতির দেশি জাতের কচ্ছপ ধরা পড়ার খবর পাওয়া যায়। তবে এ কচ্ছপটি বিরল প্রজাতির। সাগর থেকে পথ ভুলে কচ্ছপটি চলে এসেছে।

বন বিভাগের সঙ্গে কথা বলে অবমুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

ছবি- সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: