মাগুরানিউজ.কমঃ
মাগুরায় রবিবার “রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের চক্রান্তের প্রতিবাদে” ইসলামি আন্দোলন বাংলাদেশ শহরে মানববন্ধন ও সমাবেশ করেছে।
বেলা ১১ টায় শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানব বন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক হাফেজ মনিরুজ্জামান।
বক্তারা অবিলম্বে এই চক্রান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।


