মাগুরায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই বোনের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

আজ দুপুরে মাগুরা সদরের জগদলে এক সড়ক মর্মান্তিক দূর্ঘটনায় দুই বোনের মৃত্যু হয়েছে। মৃত দুই বোনের একজন জগদল গ্রামের মৃত সুধীর দাসের স্ত্রী মায়া রানী দাস (৬০) ও তার বোন নড়াইলের খাড়েলা মির্জাপুর গ্রামের মৃত কালু বিশ্বাসের স্ত্রী দূর্গা বিশ্বাস (৫৫)। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন মায়া রানী দাসের নাতনি জগদল গ্রামের সনাতন দাস (১০) আরোহীরা একই পরিবারের সদস্য।

গুরুতর আহত ভ্যানচালক জগদল রুপাটি গ্রামের সাদ্দাম হোসেন (২২)।

পুলিশ জানায়, দুপুরের দিকে মাগুরা-নড়াইল সড়কের জগদল কলেজের সামনে মাগুরামুখী দ্রুতগতির স্যালো ইন্জিন চালিত (মিনি ট্রাক) বিপরীতমুখী যাত্রীবাহি একটি ভ্যানকে সামনাসামনি আঘাত করে। এ সময় চালকসহ ভ্যানে থাকা অপর ৩যাত্রী গুরুতর আহত হন। আহতদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মায়া দাস ও দূর্গা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

আহত অপর দুইজন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: