মাগুরানিউজ.কমঃ
রবিবার মাগুরায় সাংস্কৃতিক কর্মী তনু হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজের সামনে মাগুরাবাসীর ব্যানারে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্যকালে শিক্ষার্থীরা বলেন, বাঙ্গালী জাতি আজ কোথাও নিরাপদ নয়। তারা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় মানববন্ধন থেকে।


