মাগুরায় শান্তিপূর্ন নির্বাচনের লক্ষে পুলিশ সুপারের বিরামহীন মতবিনিময়

মাগুরানিউজ.কমঃ 

mnবিশেষ প্রতিবেদক- 

 

দলীয় প্রতীকে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য মাগুরা সদরের ১২ ইউপিতে ভোট গ্রহণ ৩১ মার্চ। 

 

শান্তিপূর্ন নির্বাচনের লক্ষে ও আইন-শৃংখলা রক্ষার্থে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়নে প্রার্থী ও স্থানীয় জনসাধারণের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রতিটি ইউপিতে চলছে একের পর এক মতবিনিময়।

আজ পুলিশ সুপার মহোদয় সদর থানাধীন আঠারখাদা ইউনিয়নের টেঙ্গাখালীবাজার, গাংনালিয়া বাজার, কামারপাড়া বাজার ও মঠবাড়ি মোড়ে উপস্থিত জনসাধারণের সাথে মতবিনিময় করেন।

গতকাল সন্ধায় তিনি রাঘবদাইড় ইউনিয়নের পাকা কাঞ্চনপুর বাজার, বাল্য বাজার, বাইলাডাঙ্গা বাজার ও বেঙ্গা বাজারে উপস্থিত জনসাধারণের সাথে মতবিনিময় করেন। 

শান্তিপূর্ন নির্বাচনের লক্ষে ও আইন-শৃংখলা রক্ষার্থে প্রতিটি ইউপিতে একের পর এক মতবিনিময় চলতেই থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মহোদয়।

জেলা পুলিশ ও পুলিশ সুপার মহোদয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাগুরার সচেতন নাগরিক সমাজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: