মাগুরা শহরে ভ্যাপসা গরমে কমেছে লোকসমাগম

মাগুরানিউজ.কমঃ

mn
নিজস্ব প্রতিবেদক:

গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মাগুরা শহরের জনজীবন। দুপুরে শহরে লোক চলাচল অনেক কম। ভ্যাপসা গরম আর অনাবৃষ্টির কারণে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। গত কয়েকদিন ধরেই বেশ গরম আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী আরো দুই থেকে তিন দিন এই অবস্থা বিরাজ করতে পারে।

অসহনীয় তাপমাত্রার কারণে জনজীবন হয়ে পড়েছে দুর্বিসহ। কর্মজীবী মানুষ বাইরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন। ক্লান্তি দূর করতে কেউ পান করছেন ডাবের পানি, কেউ খাচ্ছেন শসা। প্রচণ্ড গরমের কারণে তরমুজ আর ডাব বিক্রি বেড়ে গেছে বহুগুণ। লাচ্ছি, জুস, কোমল পানীয় পান করছেন মানুষ।

আবহাওয়াবিদরা আরো জানিয়েছেন, গত দিনগুলোর চেয়ে সোমবার তাপমাত্রা একটু বেশি। সূর্যের উত্তরায়ণের কারণে আবহাওয়ার এমন পরিবর্তন আসছে। এটি স্বাভাবিক প্রক্রিয়া। এ সময়ে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: