মাগুরানিউজ.কমঃ
সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এই নির্দেশিকায় সেরা পোস্ট, কমেন্ট বা পেজ খোলার জন্য পুরস্কার দেয়ার কথাও বলা হয়েছে।
নাগরিক সমস্যা উপস্থাপনকারীর সঙ্গে এর সমাধানকারীকেও পুরস্কার দেয়া হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক পঞ্জিকা বছর শেষে বাৎসরিক মূল্যায়নের ভিত্তিতে কার্যকর ব্যবহারকারীকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে পুরস্কার বা স্বীকৃতির ব্যবস্থা রাখা যেতে পারে।
এক্ষেত্রে সেরা পোস্ট, সেরা কমেন্ট, সেরা পেজ, সেরা নাগরিক সমস্যা উপস্থাপক, সেরা সমাধান, সেরা প্রচার ইত্যাদি বিষয়কে বিবেচনায় নেওয়া যে পারে।


