মাগুরানিউজ.কমঃ
আমরা মাগুরাবাসি, এতেই গর্ব অনুভব করি। গর্ব করার জন্য মাগুরা নামটাই যথেষ্ট, প্রয়োজন নেই কোনও গৌরচন্দ্রিকারও। তাই কোনও সূচনা নয়, একেবারে ‘টু দ্য পয়েন্ট’, মাগুরা নিউজ জানাচ্ছে এমন কিছু তথ্য যা জেনে আপনি প্রবাসেই থাকুন, মাগুরাতে থাকুন বা দেশের যেখানেই থাকুন, আপনি বলবেন…….. । সাথে থাকুন আর জানুন জানা-অজানা আপনার মাগুরাকে। শেয়ার করে সবাইকে জানতে সহযোগিতা করুন।
এগার তম পর্ব-
গ্রাম্য শাসন কর্তা মাতব্বর, কিভাবে?
ঐতিহাসিক তথ্য মতে গুপ্ত শাসন আমলে গ্রাম্য শাসন কর্তার নাম ছিল গ্রামিক। কোন কোন গ্রামে শাসনকার্য পরিচালনার জন্য একটি করে অধিকরণ ও পুস্তপালের দপ্তর থাকত। এই গ্রাম্য অধিকরণের সদস্য ছিলেন মহত্তর, গ্রামিক কুটুম্ব প্রভৃতিরা। মহত্তর শব্দের অর্থ গ্রামের মুখ্য ব্যক্তি। এই মহত্তর শব্দ থেকেই মাতব্বর শব্দ এসেছে। মাগুরা জেলার প্রতিটি গ্রামে এখনো মাতব্বর আছে। তাদের মাধ্যমে গ্রাম্য বিভিন্ন সালিশ আজও পরিচালিত হয়।
চলবে-


