মাগুরা শহরে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা রাস্তায়

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিনিধি-

মাগুরা শহরে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা সকালে ১ ঘন্টা রাস্তায় অবস্থান করেছে। ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে শহরের ব্যবসায়ীরা বুধবার সকালে ১ ঘন্টা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং পৌর মেয়র, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্য়ালয়ে স্মারকলিপি দিয়েছে।

সকাল ১০ টা থেকে ১১ টা পর্য়ন্ত কর্মবিরতি দিয়ে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশে শহরের সহস্যাধিক ব্যবসায়ী অংশ নেন।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা বণিক সমিতির আহ্বায়ক মুন্সী হুমায়ুন কবির রাজা, ব্যবসায়ী মশিউর রহমান লিটন, বাবুল কুমার কুরি, মাহফুজুর রহমান, তুহিন খান, মাসুদ পারভেজ সহ, জাফর, টিটো, মিলুসহ আরো অনেকে।

চলতি বছরের ৩১ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত গেজেটের মাধ্যমে ট্রেড লাইসেন্সের ফি ৫ থেকে ১০ গুন হারে বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত এই ফি ব্যবসায়ীদের স্বার্থ পরিপন্থী বলে দাবি করে স্থানীয় ব্যবসায়িরা তা প্রত্যাহারের জন্য দাবি জানিয়েছে। 

সমাবেশ শেষে ব্যবসায়িরা মাগুরা পৌরসভার মেয়রসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি পেশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: