মাগুরানিউজ.কমঃ
এন্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন- এ স্লোগানে মাগুরাতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দী, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক পার্থপ্রতিম সাহা, বাজার কর্মকর্তা মো: জাকির হোসেন, জেলা প্রশাসনের এনডিসি রবিউল হাসানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


