কলকাতার বুকেও এক খণ্ড মাগুরা

মাগুরানিউজ.কমঃ mn

কলকাতা থেকে প্রসুন দে-

বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি বাঙ্গালি থাকেন পশ্চিমবঙ্গে, কলকাতায়। সেই কলকাতায় আজ বুধবার বাংলাদেশ-পাকিস্তানের খেলা। সুপার টেনের প্রথম খেলা বাংলাদেশের।

আমরা কলকাতায় যারা পড়াশুনা করি সদর স্ট্রিট এলাকায় যাতায়াত লেগেই থাকে। দেশথেকে কলকাতায় কেউ এলেই সদর স্ট্রিট এলাকায় থাকে বেশিরভাগ। বাংলাদেশের লোকজন কলকাতায় শপিং পছন্দ করেন বলে কলকাতা নিউমার্কেট লাগোয়া এই এলাকাটির হোটেলগুলোতে থাকে্ন বেশি। তাই সদর স্ট্রিট এলাকাটায় গেলে এখানকার হোটেল-রেষ্টুরেন্টগুলোয় অনেক বাংলাদেশির দেখা মেলে। খেলা উপলক্ষে এত বাংলাদেশি এসেছেন যে পথেঘাটে হাঁটতে যার সঙ্গে আপনার ধাক্কা লাগবে সেই যেন বাংলাদেশি! এটি যেন এখন কলকাতার বুকে এক খন্ড বাংলাদেশ!

এরমধ্যেই দেখা হোল আমাদের মাগুরার অনেকের সাথেই। ইডেন এলাকায় দুপুরেই পাওয়া গেলো মাগুরার একাধিক দলকে। কেওবা এখনে পড়াশুনা করেন কেওবা খেলা উপলক্ষে বন্ধুর কাছে এসেছেন।

ষ্টেডিয়াম এলাকায় গায়ে বাংলাদেশের জার্সি দেখে লোকজন সমর্থন জানাচ্ছিল। আলাদা দেশ হলেও ভাষা-সাংস্কৃতিক নৈকট্য অথবা একাগ্রতার কারণে এরা এমনিতে বাংলাদেশের আত্মার আত্মীয়। কারণ দেশ ছেড়ে এলেও মন তাদের পড়ে থাকে বাংলাদেশে। মানসিকভাবে এরা আজও ভারতীয় হয়ে উঠতে পারেননি। আদি পশ্চিমবঙ্গীয়দের মনে সে ব্যাপারটি সেভাবে কাজ করেনা। এরা মনেপ্রাণে ভারতীয়। বাংলাদেশ-বাংলা ভাষা-সংস্কৃতিকে ভালোবাসি ঠিক আছে। কিন্তু নিজেদের কাজ-ব্যবসা বাদ দিয়ে টাকা দিয়ে টিকেট কেটে বাংলাদেশের খেলা দেখতে যাবার তাগিদ তারা যেন সেভাবে বোধ করেননা!

ইডেন গার্ডেনে বিপুল সংখ্যক বাংলাদেশি সমর্থকদের উপস্থিতিতে খেলছেন মাশরাফিরা।

২৫ বছর পর কলকাতার ইডেন গার্ডেন খেলতে নামা বাংলাদেশের সামনে এবার পাকিস্তান। এর আগে এশিয়া কাপের টি-টোয়েন্টি ম্যাচেও দুই দল মুখোমুখি হয়েছিল কিন্তু সেবার শেষ হাসি হেসেছিল বাংলাদেশ।

রেকর্ড সংখ্যক দর্শক-সমর্থকের উপস্থিতিতে খেলে মাশরাফিরা কি আবার হারাতে পারবেন পাকিস্তানকে? যে উত্তর পাওয়া যাবে কিছুক্ষন পরেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: