মাগুরায় ভোক্তা অধিকার দিবসে দোকানে দোকানে স্বয়ং ডিসি

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

ভোক্তা সচেতনতা ও অধিকার নিশ্চিতে আজ দোকানে দোকানে হাজির হলেন মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।সাথে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বরাবর মোবাইল কোর্ট পরিচালনা করে থাকলেও আজ ভোক্তা অধিকার দিবসে মাগুরার জেলা প্রশাসক নিজেই নামলেন মাঠে। উদ্দেশ্য জেলার সাধারন মানুষের অধিকার নিশ্চিত করণ ও জনসচেতনতা তৈরী।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল ইসলাম এবং আরডিসি এইচ এম জামাম আহমেদ বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ শিশু খাবার রাখা ও বিক্রির দায়ে পৌর সুপার মার্কেটের প্রান্ত ফল ভান্ডারে ৫ হাজার টাকা, চৌরঙ্গী হোটেলের নিচতলায় অবস্থিত একটি কনফেকশনারীতে ১০হাজার টাকা, দত্ত ভবনের সুইট বেকারীকে ১০ হাজার টাকা এমআর রোডের মোল্লা ষ্টোরকে ৮হাজার টাকা জরিমানা করেন।

এসময় শহরে আতঙ্ক ছড়িয়ে পরে। অনেকেই দোকান বন্ধ করে দেয়।

এসময় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষনে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি জনসচেতনা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: